কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে পারবে না বিএনপি: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ

কোনোভাবেই নয়াপল্টনে বিএনপি সমাবেশ করতে পারবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তার বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে হলে বিএনপি গণসমাবেশ করলে ডিএমপির আপত্তি নেই। তবে নয়াপল্টন বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না।’
তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে, পল্লবীর মাঠে বা ইজতেমার ময়দানে সমাবেশ করতে হবে বিএনপিকে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জনতার আওয়াজ/আ আ