ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপির মুখে গণতন্ত্র শোভা পায় না : আ জ ম নাছির - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপির মুখে গণতন্ত্র শোভা পায় না : আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বিএনপি মুখে বলে তারা গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। অথচ তারা এর বিপরীত। তাদের দলের জন্মই বন্দুকের নলের মাধ্যমে। অবৈধ ক্ষমতা দখল করার পর তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল কীভাবে গণতান্ত্রিক হতে পারে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জামায়াতের অরাজকতা ও নাশকতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং জনগণের জানমাল রক্ষার প্রত্যয়ে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধানসম্মতভাবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনী ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এই সত্যটি বিএনপি নেতারা বুঝেও অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিশৃঙ্খলা ও অরাজকতার পথে এগুচ্ছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখন শত প্রতিকূলতার মধ্যেও জনগণকে সাথে নিয়ে রাজপথে ছিল। আওয়ামী লীগ এখন ক্ষমতায়। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ, তাই অরাজকতার বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে আছে জনগণের জানমালের নিরাপত্তায়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ