ক্রসরোডে ক্রসফায়ারের’ মধ্যে পড়েছে বাংলাদেশ: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্রসরোডে ক্রসফায়ারের’ মধ্যে পড়েছে বাংলাদেশ: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

‘ক্রসরোডে ক্রসফায়ারের’ মধ্যে পড়েছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রবিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, প্রখ্যাত নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের নাটক ‘ক্রসরোডে ক্রসফায়ার’। বাংলাদেশের বর্তমান অবস্থা এই ক্রসরোডে ক্রসফায়ার মধ্যে পড়েছে বলে আমার মনে হয়। কারণ শিশু হাতে নতুন খেলনা দিলে তারা এটা ভাঙতেও পারে আবার কাঁদতেও পারে। কিন্তু নতুন করে তৈরি করতে পারে না, জোড়া লাগাতে পারে না তেমন একটা অবস্থার মধ্যে দিয়ে আজকের সরকার পরিচালিত হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই দেশটাকে পরিচালনা করেছেন, অভিজ্ঞতা রয়েছে। যেসব রাজনীতিবিদদের থেকে পরামর্শ নেন। এ সরকার পরামর্শ নেন নাই। পরামর্শ নেওয়ার আগ্রহ দেখিনি। আনুষ্ঠানিক বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে কি হয়েছে তা তারা একেক সময় একেক রূপে জাতির সামনে উত্থাপন করেছে। আপনারা রাজনীতিবিদদের পছন্দ করেন না ঠিক আছে। কিন্তু দেশের বিশ্লেষকদের পরামর্শ নেন। দ্রব্যমূল্য ঠিক করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন।

মধ্যবিত্তের যন্ত্রণা সরকার বুঝে বলে আমার মনে হয় না

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, দেশের এই অবস্থায় মানুষের বড় কষ্টের বিষয় দ্রব্যমূল্য। পৃথিবীর সম্মানিত ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি। তিনি সরকারের প্রধান অথচ এই সরকারের কাছে কোন খবর নেই পৃথিবীতে সয়াবিন তেলের দাম ব্যাপক কমেছে। অথচ এই দেশে সয়াবিন তেল গায়েব। সামনে রমজান। মানুষ হাহাকার করছে। পকেটে যে টাকা নিয়ে বাজারে যায়, তা দিয়ে চাহিদামত দ্রব্যমূল্য কিনতে পারে না। মধ্যবিত্তের এই যন্ত্রণা সরকার বুঝে বলে আমার মনে হয় না। মানুষের হতাশা তৈরি হয়েছে। আর তার মধ্য থেকেই উঁকি দিচ্ছে পালিয়ে যাওয়া শেখ হাসিনা।

ভারতের উদ্দেশ্যে আলাল বলেন, আমাদের প্রতিবেশী দাদাদের দরকার নেই। আপনারা নিজ দেশে দাদাগিরি করুন। পারলে চীনের সাথে দাদাগিরি করুন। বাংলাদেশের দাদাগিরি করার জন্য আপনাদের নাক ঢুকতে দেওয়া হবে না।

সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, এখনও কীভাবে আওয়ামী লীগ ফণা তোলে? কীভাবে স্বেচ্ছাসেবক-যুবদলের নেতাকর্মীদের গুলি করে? আমরা যদি এর পাল্টা অ্যাকশনে যাই তাহলে সরকারের অস্তিত্ব থাকবে না। আমরা এ সরকারকে সমর্থন করি। সমর্থন করে যাব। কিন্তু তারও তো একটা সীমা আছে। মানুষের সমর্থন আছে। গত ১৭ বছর জিয়াউর রহমানের ‘বিএনপি পরিবার’ অকথ্য নির্যাতনের শিকার হয়েছে। তবুও আমাদের পাশে যারা ছিলেন তাদের তো আমরা হতাশ করতে পারি না। একটা গোষ্টীকে বাদ দিতে পারেন। তবে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে বিএনপি আছে, থাকবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ