ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না: শ্রাবণ্য তৌহিদা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না: শ্রাবণ্য তৌহিদা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

উপস্থাপনায় অন্যতম জনপ্রিয় মুখ শ্রাবণ্য তৌহিদা। বিভিন্ন অনুষ্ঠান দক্ষভবে সামলাতে দেখা যায় তাকে। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। এবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবণ্য জানালেন, ক্রিকেটারদের স্ত্রীরা তাকে নিরাপদ মনে করে না।

ক্রিকেটারদের মধ্যে কার সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে জানতে চাইলে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘কার সঙ্গে ভালো বন্ধুত্ব বলা যাবে না (হাসি)। বন্ধুত্ব বলতে ক্রিকেটারেরা আমাকে নিরাপদ মনে করে, কিন্তু ওদের স্ত্রীরা তো আমাকে নিরাপদ মনে করে না। এটাও তো মানতেই হবে, আমি নিঃসন্দেহে অনেক সুন্দরী। অনেকে এটা বলেও।’

এরপর এ উপস্থাপক বলেন, ‘আমার কিন্তু সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গেও ভালো খাতির। সাকিবের মেয়ের জন্মদিনে তার স্ত্রী আমাকে আমন্ত্রণ করেছে। সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদকে আমি খুব পছন্দ করি। মুশফিক ও আমার ছেলের স্কুলও একই। ঢাকায় থাকলে আমাদের সঙ্গে স্কুলে প্রায়ই দেখা হয়।’

সম্প্রতি বিশ্বখ্যাত খেলোয়াড় রোনালদিনহো ঢাকায় এসেছিলেন তার সাক্ষাৎকার নিয়েছিলেন শ্রাবণ্য তৌহিদা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোনালদিনহোকে সামনা-সামনি দেখার স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে। তার সঙ্গে ইংরেজিতে কথা বলতে চেয়েছি, কিন্তু তিনি পর্তুগিজ ভাষায় কথা বলেছেন। পর্তুগিজ ভাষায় রোনালদিনহোকে বলেছি, ভীষণ ভালোবাসি। তিনি উত্তরও দিয়েছেন। তাকে দেখে মুগ্ধ হয়েছি। প্রথম দেখায় ভালো লেগেছে, অনেক ঠাণ্ডা প্রকৃতির মানুষ মনে হয়েছে। তাকে প্রশ্ন করেছিলাম, ম্যরাডোনা নাকি পেলে, কাকে বেশি পছন্দ? তিনি খুব ভেবে উত্তর দিয়েছেন, দুজনই পছন্দের।’

উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও সক্রিয় শ্রাবণ্য তৌহিদা। বর্তমানে তার উপস্থাপনায় দুটি অনুষ্ঠান প্রচার হচ্ছে। একটি জিটিভির ক্রিকেট ম্যানিয়া এবং অপরটি চ্যানেল টোয়েনটি ফোরের ফ্যান ক্লাব। প্রায়ই বিশেষ দিবসের নাটকে দেখা মেলে তাকে। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমাতেও কাজ করতে চান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ