ক্ষতবিক্ষত’ হলেন মিমি চক্রবর্তী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষতবিক্ষত’ হলেন মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সময় পেলে ঘুরাঘুরির পাশাপাশি নিজের পোষ্য কুকুরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেন। তবে এবার নিজের বাড়িতেই পোষ্য কুকুরের কাছে আক্রমণের শিকার হয়েছেন। সোমবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন?’

ছবিতে দেখা যায়, কুকুরের আঁচড়ে পা কেটে গিয়েছে। যদিও এই অভিজ্ঞতা মিমির নতুন নয়। তার বাড়িতে পোষ্যর সমাগম বহুদিন থেকেই। অতীতেও এমন ঘটনা ঘটেছে।

মিমি চক্রবর্তী বরবারই পশুপ্রেমী। মাঝেমধ্যেই পোষ্যদের সঙ্গে আদুরে ছবি শেয়ার করেন তিনি। পথপশুদের অত্যাচেরর বিরুদ্ধেও একাধিকবার আওয়াজ তুলেছেন তিনি।

সম্প্রতি পথ সারমেয়দের জন্য রতন টাটার মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন,‘আপনি সত্যিকারের অনুপ্রেরণা। যদি সবাই এভাবে বুঝত। সহমর্মিতা এবং দয়া যাদের মধ্যে রয়েছে, তারাই প্রকৃত অর্থে ধনী।’

উল্লেখ্য, এ অভিনেত্রী রাজনীতি থেকে এখন অনেকটাই দূরে রয়েছে। দলের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক চিঠি লিখে সাংসদ পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ