খন্দকার মোশাররফকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার রাত প্রায় সাড়ে ৩টার দিকে তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।
ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
দিদার জানান, আজ শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খন্দকার মোশাররফের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান ও কুশলাদি বিনিময় করেন।
জনতার আওয়াজ/আ আ