খালেদা জিয়া একটি দলের নেতা নন, দেশের নেতা : পররাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া একটি দলের নেতা নন, দেশের নেতা : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন বরং দেশের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এক‌টি হোটেলে এনআরবি গ্লোবাল কনভেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব‌্য ক‌রেন।

উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না। তিনি দেশের নেতা ছিলেন। গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে সরে যাননি।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। টানা ৪০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ