খালেদা জিয়া এখন দলে কোন নির্দেশনা দেন না: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া এখন দলে কোন নির্দেশনা দেন না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন দলে কোন নির্দেশনা দেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয় পল্টনের দলে কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত ১৩ সেপ্টেম্বর গণতন্ত্রের মঞ্চের নেতারা এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের নির্বাচনে ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া একদম আন্দোলন চালিয়ে নিতে বলছেন।

এ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি বলেন, কে কি বলেছেন জানিনা, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে স্ট্যান্ডিং কমিটি আছে সেভাবেই সিদ্ধান্ত হয়। চেয়ারপারসন অসুস্থ। তিনি কোন দলীয় নির্দেশনা দেন না। তাকে নিয়ে এসব কাজ কইরেন না’

সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ