খালেদা জিয়া ও মির্জা ফখরুল'র আরোগ্য কামনায় দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া ও মির্জা ফখরুল’র আরোগ্য কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (৩০ জুন) বাদ আসর রাজধানীর শেওড়াপাড়ায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা হাজী মনির হোসেন, ইসমাইল হোসেন সিরাজী, তাবারক হোসেন, সালাম সরকার, জিয়া নাগরিক ফোরামের মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষক দলের কাদের সিদ্দিকী, কাফরুল থানা বিএনপির গোলাম রব্বানী প্রমুখ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় খালেদা জিয়াকে অবৈধভাবে সাজা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে।

আলোচনা শেষে খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসুস্থ সব নেতাকর্মীর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ