খালেদা জিয়া রাজনীতিতে কখনও আপস করেননি: শামসুজ্জামান দুদু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া রাজনীতিতে কখনও আপস করেননি: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনও আপস করেননি বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালের প্র‍য়াত বেগম খালেদা জিয়াকে দেখে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম ও নিখাদভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে; তখনই খালেদা জিয়াকে মানুষ স্মরণ করতে হবে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। কৃষক, শ্রমিক ও মেহেনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি থেকেছেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে লড়াই করেছেন।

দুদু বলেন, দেশের যেকোনও সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। রাজপথে নেমেছেন। তিনি কখন আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে যাননি।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসনকে ক্লিনিক্যাল ডেড ঘোষণা করে মেডিক্যাল বোর্ড।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ