খালেদা জিয়াকে কেবিনে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি: চিকিৎসক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে কেবিনে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। কোনো অবনতি হয়নি। কিছুটা উন্নতি হচ্ছে, তবে ধীরগতিতে। এখনই তাকে কেবিনে স্থানান্তর করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন নতুন করে পরীক্ষা-নিরীক্ষ করা হচ্ছে। আপাতত তাকে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবাল এসব তথ্য জানিয়েছেন।

জিয়াউল হক বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্টেবল আছে। অবনতি হয়নি। এটাই ভালো লক্ষণ। তিনি সিসিইউতেই আছেন।

জাফর ইকবাল বলেন, ম্যাডাম আগের মতোই আছে। বলা যায় সবশেষ মেডিকেল বোর্ড বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনও তেমনই আছে। বড় উন্নতি নেই। আবার অবনতিও নেই। আমরা ফারদার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলোর রেজাল্ট আসলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন।

মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য বলেন, আলহামদুল্লিাহ ম্যাডামের (খালেদা জিয়া) উন্নতি হচ্ছে। তবে খুবই কম। কিছু ছোট ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তার অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। আপাতত দেশে রেখেই উনার চিকিৎসা চলবে। উনার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপরসন গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছেন।

জানা গেছে, দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের বৈঠকে সশরীরে অংশ নেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। পরে বৈঠক শেষ করে বাসায় ফেরেন। বর্তমানে তিনি দিনের বেশিরভাগ সময় হাসপাাতলে শ্বাশুড়ির শয্যাপাশে কাটান। বাসায় থাকার সময়ও টেলিফোনে ‘টাইম টু টাইম’ উনি তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। তিনি চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ