খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না : অভিযোগ আইনজীবীর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না : অভিযোগ আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, আমরা বারবার দলের পক্ষ থেকে ও উনার চিকিৎসকদের পক্ষ থেকে আবেদন করেছি- যেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না।

বৃহস্পতিবার অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আজ চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় ক্যাসিনো সম্রাটকে, মোফাজেল হোসেন চৌধুরী মায়াকে, হাজী সেলিমকে। ওবায়দুল কাদের নিজেও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। অথচ দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। এতে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আইনকে ভায়োলেট করা হচ্ছে।

ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, এসব কিছু হচ্ছে এক ব্যক্তির নির্দেশে। আর তিনি হলেন অনির্বাচিত প্রধানমন্ত্রী। তার কারণে বেগম খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া হাইকোর্টের আদেশে জামিন পাননি। তিনি নির্বাচহী আদেশে জামিন পেয়েছেন। অতএব উনার স্বাস্থ্য সুরক্ষা, সাংবিধানিক অধিকার আইনগত নির্বাহী প্রধান যিনি আছেন অর্থ্যাৎ প্রধানমন্ত্রী, উনার ওপর নির্ভর করে।

উল্লেখ্য, দু’মাসের ব্যবধানে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। ৯ আগস্ট সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং কিছু উপসর্গ দেখা দেয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য তাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ