খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রেখেছে মেডিক্যাল বোর্ড : মান্না - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রেখেছে মেডিক্যাল বোর্ড : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে মেডিক্যাল বোর্ড। শনিবার খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এসময় তিনি জানান, মেডিক্যাল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেছেন—খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযোগী নয়। তবু প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

বিদেশে নেওয়ার ক্ষেত্রে প্রথম বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং পরবর্তী সময় ইউরোপের কয়েকটি দেশের কথা বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, ‘চিকিৎসকরা এখনো আশাব্যঞ্জক কিছু জানাতে পারেননি। গতকালের মতোই সংকটাপন্ন অবস্থা থাকলেও তাতে উন্নতি বা অবনতি, কোনোটিই হয়নি। দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন চিকিৎসকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ