খালেদা জিয়ার আরোগ্য কামনায় রামু উপজেলায় পবিত্র কোরআন বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রামু উপজেলায় পবিত্র কোরআন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনা এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তনের আশায় কক্সবাজারের রামু উপজেলায় পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে মোহাম্মদিয়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় গতকাল শুক্রবার বাদ জুমা শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদুল হক জনি।

এতিমখানা ও মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শহিদুল্লাহর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা যুবরাজ চৌধুরী, ফয়েজ, সেজান, আরাফাত, সৌরভ ও সিফাত।

স্থানীয় ছাত্রদল নেতারা জানান, প্রায় পাঁচ বছর হতে চলল কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি হয়নি। বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির পদধারী পাঁচজন যেখানে নির্বিকার, সেখানে পদবিহীন সাবেক সদস্য কক্সবাজার জেলা ছাত্রদলের মোহাম্মদুল হক জনি সালাহউদ্দিন আহমেদের পরামর্শে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ