খালেদা জিয়ার উপদেষ্টা ডা. ডোনার আইসিইউতে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার উপদেষ্টা ডা. ডোনার আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। এর আগে বুধবার (১৮ জুন) সকালে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে ভর্তি হন ডা. ডোনার।

ডা. ডোনারের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা জানান, তিনি Hypovolemic Shock নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের জটিলতায় ভোগছিলেন।

গত ১৩ জুন কানাডা থেকে দেশে ফেরার পথে বিমানেই অসুস্থ হন।

ডা. ডোনার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তার অসুস্থতার খবর পেয়ে সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এছাড়াও তার জন্য দোয়া চেয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ