খালেদা জিয়ার কবরে পাকিস্তানের মন্ত্রীর শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৭, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার কবরে পাকিস্তানের মন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় জানায়, আহসান ইকবাল প্রয়াত বেগম খালেদা জিয়ার চির শান্তি ও জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান কামনা করেন। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে ও আমাদের দুই দেশের জনগণকে আরও কাছে আনার ক্ষেত্রে তার অক্লান্ত অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের মন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ