খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জাতীয় পার্টির টিপু কারাগারে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জাতীয় পার্টির টিপু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
৬ বছর আগে রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক ফোয়াদ আহমেদ।

আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০-এর দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশান থেকে বকশীবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এ সময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন বাবুল সরদার চাখারী।

এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ৬৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এতে ৫১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে টিপুকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ