খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পাকিস্তান সরকারের পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ বিকেলে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোকবইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।

শোকবইয়ে স্বাক্ষর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উদ্যোগী হয়ে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ