খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মায়ের মৃত্যুতে বিএনপি শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মায়ের মৃত্যুতে বিএনপি শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী কারান্তরীণ অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মাতা মোছা. খোদেজা বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মোছা. খোদেজা বিশ্বাসের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের মতো আমিও গভীরভাবে সমব্যথী। পরহেজগার নারী হিসাবে তিনি এলাকাবাসীর নিকট অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুমাকে জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। বিএনপির মহাসচিব শোকবার্তায় মোছা. খোদেজা বিশ্বাসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ