খালেদা জিয়ার সাজে কিশোরী, ছবি তুলতে ভিড় জনতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সাজে কিশোরী, ছবি তুলতে ভিড় জনতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ

 

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি

কিশোরী মুনতাহা ভদ্র ছবি: প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো সাজে এক কিশোরী উপস্থিত হলে জনতার ভিড় পড়ে যায়। তার সঙ্গে ছবি ও সেলফি তুলতে উৎসুক জনতা ভিড় করেন।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে মহিপুর থানা বিএনপির উদ্যোগে ১নং ওয়ার্ডের ভদ্রবাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির এক কর্মী সভায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর নাম মুনতাহা ভদ্র। তিনি মহিপুর ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল ভদ্রের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্টাইল ও পোশাক অনুকরণ করে সাজে সাজেন মুবতাহা। তার সাজসজ্জা ও উপস্থিতি দেখে মুহূর্তেই চারপাশে কৌতূহল ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তার সঙ্গে ছবি, সেলফি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন।


কিশোরী মুনতাহা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার প্রিয় নেত্রী। তার মতো সাজতে পেরে খুব ভালো লাগছে।’

এ সময় সভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, যুবদল সভাপতি মনির মুসুল্লী, সাধারণ সম্পাদক আলম সন্যমত, সিনিয়র সহসভাপতি রিপন মুসুল্লীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ