খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের রোগমুক্তি কামনাও করা হয় মাহফিলে।

শনিবার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা শুধু জুলাই আন্দোলনের শরিকই ছিলাম না, বিগত ১৫-১৬ বছর ধরে নির্বিচারে দমন-পীড়নের শিকার হয়েছি। গুম, খুন, মিথ্যা মামলা—সবই আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল। অনেক সময় নিজ ঘরেও থাকতে পারিনি। কিন্তু এসব নিপীড়নের মধ্যেও আমরা আন্দোলন থেকে পিছপা হইনি।


তিনি আরো বলেন, ‘তারেক রহমান শুধু নেতাকর্মীদের নয়, গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে।’

দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।

বক্তারা রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর মতো একজন দৃঢ় নেতৃত্বের এখনই প্রয়োজন দেশ ও জাতির কল্যাণে।

দোয়া মাহফিলে ওলামা দলের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ