খালেদা জিয়ার ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দিনকাল কার্যালয়ে দোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দিনকাল কার্যালয়ে দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দৈনিক দিনকাল পরিবারের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন বন্ধ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, এনডিপির চেয়ারম্যান কেএম আবু তাহের।

এছাড়াও এ সময়ে দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ