খুলনা মহানগরীতে নাজমুল হুদা চৌধুরী সাগরের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা মহানগরীতে নাজমুল হুদা চৌধুরী সাগরের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

 

খুলনা প্রতিনিধিঃ
অবৈধ মাফিয়া সরকারের পদত্যাগ ও সাজানো-পাতানো প্রহসনের ডামী নির্বাচন বাতিলের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের সমর্থনে ধারাবাহিক লিফলেট বিতরণের দ্বিতীয় ধাপে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে খুলনা নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্হানে লিফলেট বিতরন করা হয়।

উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম টিটু, নাজমুল হাসান নাসিম, গাজী সালাউদ্দিন, সাইফুল ইসলাম বকশি, শফিকুল ইসলাম শাহীন,শরিফুল ইসলাম বাদল, মাহাবুবুর রহমান, তৌহিদুর রহমান, হাসান আলি বাবু, শাহরিয়ার সাদী, ইয়াকুব পাটোয়ারী, আসাদুজ্জামান মাসুম প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আগামী ৭ ডিসেম্বরের ডামী নির্বাচন বয়কট ও সাজানো পাতানো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য খুলনাবাসীকে আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ