খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে জয়ী তালুকদার খালেক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে জয়ী তালুকদার খালেক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক মেয়র পদে ৯৪ হাজার ভোটে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হারিয়েছেন। এনিয়ে তিনি তৃতীয়বারের মতো এই নগরীর মেয়র হচ্ছেন। বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন করায় অনেকটা নিরুত্তাপ এই নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।

রাতে খুলনা নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সমন্বিত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৬০ হাজার ৬৪টি। খুলনার ভোট শান্তিপূর্ণ হলেও বরিশালে হামলা ও অনিয়মের অভিযোগ তুলে এই দুই সিটির ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ