খুলনার টিপনা চিংড়ি চাষী ক্লাস্টার পরিদর্শনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনার টিপনা চিংড়ি চাষী ক্লাস্টার পরিদর্শনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:০২ পূর্বাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহাবুবুল হক ডুমুরিয়া উপজেলার টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষী ক্লাস্টার পরিদর্শন করেন। ক্লাস্টারের কার্যক্রম দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন ক্লাস্টার গুলো সুসম্পন্ন করা হলে খুবই ফলপ্রসু হবে। বর্তমান সময়ে এটি অধধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে মডেল হিসেবে পরিগণিত হবে। এ সময় ক্লাস্টারের সভাপতি শেখ মাহাতাব হোসেনের সাথে মহাপরিচালক ক্লাস্টার সম্পর্কে আরো কিছু দিক নির্দেশনামুলক পরামর্শ দেন।
টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষী ক্লাস্টার এর বিজনেস প্লান প্রস্তুত করে প্রকল্প পরিচালকের নিকট প্রেরন করা হয়েছে। ক্লাস্টারের ২৫ টা ঘেরের খনন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ক্লাস্টার চাষীগণ বলেন তারা অনুদানের অপেক্ষায় আছে এবং তারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসের পরবর্তী নির্দেশনা প্রতিপালনে প্রস্তুত রয়েছে যাহাতে সেখানে দ্রুত চিংড়ি চাষ করা যায়। ইতিমধ্যে সেখানে চিংড়ি ক্লাস্টারের খনন কার্যক্রম ও বিসনেজ প্লান দেখে ক্লাস্টারের পাশ্বর্বতী কয়েকজন চাষী তাদের ঘের খনন করেছেন এবং তারা ও উদ্বুদ্ধ হচ্ছেন এ পদ্ধতিতে চিংড়ি চাষ করার জন্য। ক্লাস্টারের সভাপতি শেখ মাহাতাব হোসেন ও সেক্রেটারি ফরহাদ হোসেন মহাপরিচালক কে অবহিত করেন তারা ক্লাস্টারের নিয়ম অনুযায়ী ক্লাস্টারের অন্তর্ভুক্ত প্রত্যেক ঘের এর গভীরতা ও পাড় মেরামত সম্পন্ন করেছেন। শীঘ্রই তারা পাড়ের চারিদিকে নিরাপত্তা বেষ্টনী ব্লু নেট দিবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ড.মোঃ মাহাবুবুর রহমান তালুকদার কোয়ালিটি অ্যাস্যুরেন্স ম্যানেজার, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন দপ্তর খুলনা, জি এম সেলিম উপপরিচালক (অঃদাঃ) মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ, খুলনা,জয়দেব পাল, জেলা মৎস্য কর্মকর্তা খুলনা, সরোজ কুমার মিস্ত্রী, উপপ্রকল্প পরিচালক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প,মোঃ ইফতেখারুল আলম, সিনিয়র সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর,মোঃ মাহবুবর রহমান,ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, বেনাপোল, যশোর এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুবকর সিদ্দিক, ডুমুরিয়া,খুলনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ