খুলনার তিন গর্ব আতাহার -সাইফুল ও কায়েস - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনার তিন গর্ব আতাহার -সাইফুল ও কায়েস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

মোঃ মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি

আমার ৩ জন প্রাণের চেয়ে প্রিয় বন্ধু। ব্যাক্তি জীবনে তিনজনই সফল ও স্বার্থক।আমার দেখা সেরা মেধাবী ছিল তারা। কখনো তাদের চেয়ে ভালো রেজাল্ট করার চিন্তাও করতাম না।তারা শুধু লেখাপড়ায় না সকল বিষয়ে এগিয়ে ছিল। আবৃত্তি, উপস্থিত বক্তব্য সহ নানা বিষয় তাদের অনেক অর্জন রয়েছে। তাদের একজন হলো প্রকৌশলী মোহাম্মদ আতাহার উদ্দিন বর্তমানে চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করাচ্ছে।সে বুয়েট এরও সেরাদের সেরা ছিল। এবার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় বন্ধু আতাহার এর মেঝ মেয়ে নুসাইবা জাহরা অসাধারণ ফলাফল অর্জন করেছে।সে ঐতিহ্যবাহী
দারুল ইরফান একাডেমি, চট্টগ্রাম থেকে গোল্ডেন A+
পেয়েছে।
আরেকবন্ধু খালিশপুর এর কৃতি সন্তান প্রকৌশলী সাইফুল ইসলাম সেও বুয়েট থেকে সিভিল ইন্জিনিয়ারিং শেষ করে দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে ঢাকায় নিজ প্রতিষ্ঠান এর মাধ্যমে ব্যাবসা করছে। এবার এসএসসি পরীক্ষা-২০২৪ এ সাইফুল এর ছেলেও অসাধারণ রেজাল্ট করেছে।মোহাম্মদ শাহারিয়ার ইসলাম, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেয়েছে।

আমার আরকজন হৃদয় ছোঁয়া বন্ধু ইমরুল কায়েস আমরা দুজন একই হোস্টেল অনেক বছর ছিলাম।খুব মেধাবী ও বিনয়ী ছিল। সে অবশ্যই চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে গ্রামীণ ফোনে যোগদান করেছে বর্তমানে কক্সবাজার জেলার বড় কর্মকর্তা হিসাবে রয়েছে। বন্ধুর বড় ছেলে মাহিন বিন কায়েস এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে।

একই বছর তাদের তিন জনের সন্তানরা এমন অনন্য অসাধারণ সাফল্য অর্জন করায় আমরা গর্বিত ও আনন্দিত। আজ থেকে ৩৩/৩৪ বছর আগে আমার প্রিয় ৩ বন্ধু এসএসসি তে এমন সাফল্য অর্জন করেছিল। তাদের অনুসরণ করে তাদের সন্তানরা এভাবেই বহুদুর এগিয়ে যাক।

শুধু বন্ধুদের কথাই বললাম। সেই সাথে এবার ১২ মে বিশ্ব মা দিবসে এসএসসির রেজাল্ট ঘোষণা করেছে।আমি বিশ্বাস করি এবার মা দিবসে আমাদের ৩ জন ভাবী তাদের সন্তানদের কাছ থেকে সেরা ও শ্রেষ্ঠ উপহার পেয়েছেন।

হৃদয় খুলনার পক্ষ থেকে আমার তিন বন্ধুর সন্তান সহ যারা এবার ভালো ফলাফল অর্জন করেছে তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা খুলনার গর্বিত সন্তান। তোমরাও একদিন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ