খেলা আর না হলে জিতবে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খেলা আর না হলে জিতবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

 

ভারতের বিপক্ষে ১৮৫ রানের টার্গেট তাড়ায় ইনিংসের শুরুতেই তাণ্ডব শুরু করেন ওপেনার লিটন দাস। তার ব্যাটিং ঝড় থেমে গেল বৃষ্টির কারণে।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বৃষ্টি শুরুর আগে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এই সময়ে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। সাকিব আল হাসানের দল ১৭ রানে এগিয়ে। তার মানে বৃষ্টির কারণে খেলা যদি আর মাঠে না গড়ায় তাহলে বৃষ্টি আইনে ভারতকে হারিয়ে জয়ের উল্লাসে মাতবে বাংলাদেশ। 

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। 

দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

টুর্নামেন্টের শুরু থেকে অফ ফর্মে থাকা লোকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন। ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫০ রান করা রাহুলকে ফেরান সাকিব। 

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় এই তারকা ব্যাটসম্যানকে বোল্ড করে সাজঘরে পাঠান সাকিব। তার আগে ১৬ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন সূর্যকুমার।

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটি আর সূর্যকুমারের ৩২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪৭ রান খরচ করে ৩ উইকেট নেন হাসান মাহমুদ। ৩৩ রানে ২ উইকেট নেন সাকিব। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ