খেলাধুলা ও সংস্কৃতিকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে: ত্রাণমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খেলাধুলা ও সংস্কৃতিকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ

 

লালমনিরহাট প্রতিনিধি
ছবি সংগৃহীত

অন্যান্য পেশার মতো খেলাধুলা ও সংস্কৃতিকেও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে সরকার ‘নতুন কুঁড়ি’ নামে একটি কর্মসূচি সারাদেশে চালু করেছে। এর মাধ্যমে প্রতিভাবান তরুণদের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে ভবিষ্যতে তরুণরা খেলাকেই জীবিকার মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘বিদেশি আগ্রাসনে সংস্কৃতির মতো গ্রামীণ খেলাধুলাও হারিয়ে যেতে বসেছে। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন। সে লক্ষ্যেই শুধু খেলাধুলা নয়, গ্রামবাংলার সংস্কৃতিও পুনরুজ্জীবিত করতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার।’

তিনি বলেন, ‘হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের প্রথম দিনে বিলুপ্তপ্রায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা, ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ