খোকন, কায়সার, কাজল, সজলসহ ২৪ আইনজীবীর জামিন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খোকন, কায়সার, কাজল, সজলসহ ২৪ আইনজীবীর জামিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ বিএনপিপন্থী ২৪ আইনজীবীকে ১২ সপ্তাহ অথবা পুলিশি প্রতিবেদন দাখিল এ দুটির মধ্যে যেটি আগে হয়, সে পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে আসামিদের ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিচারপতি মো: ইকবাল কবির ও একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মোহাম্মদ মহসিন রশিদ। সাথে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, মোহাম্মদ আলী রফিকুল হক তালুকদার রাজা, শিহাব উদ্দিন খান প্রমুখ।

এরপর গত ৯ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

এতে হামলা, ভাঙচুর, হুমকি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলসহ ২৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

জামিন প্রাপ্ত অন্য আইনজীবীরা হলেন- সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সমিতির সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, সমিতির এডহক কমিটি সদস্য মির্জা আল মাহমুদ, আইনজীবী একেএম এহসানুর রহমান, মাহাদিন চৌধুরী, জামিউল হক ফয়সাল, কামরুল ইসলাম, ইউনুস আলী রবি, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, মেহেদী হাসান, নূরে আলম সিদ্দীকী সোহাগ, নজরুল ইসলাম ছোটন, মহসিন কবির রকি, ফয়সাল সিদ্দীকি, সফিউল আলম সপু, মো: শহিদুল ইসলাম, মনজুরুল আলম সুজন, রেদওয়ান আহমদ রানজিব, মো: ইসা।

এর আগে গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুটি আলাদা হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করে নির্বাচন ইস্যুতে বিবদমান দুটি পক্ষ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবীদের একাংশদের নিয়ে গঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির ব্যানারে ইফতার মাহফিল দুটির আয়োজন করা হয়।

ইফতার মাহফিল উপলক্ষে এদিন বিকেল ৪টার দিকে দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। ভাঙচুরের ঘটনায় দুইপক্ষ একে অপরকে দায়ী করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ