খোকন কোন মামলায় গ্রেফতার তা জানা নেই: ড. খ মহিদ উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খোকন কোন মামলায় গ্রেফতার তা জানা নেই: ড. খ মহিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সাবেক ছাত্রদল নেতা খোকনকে ছাত্রলীগ কর্তৃক পুলিশে সোপর্দ করার পর তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটি জানেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

প্রসঙ্গত, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে মঙ্গলবার (২৮ নভেম্বর) হাতিরঝিল থানায় সোপর্দ করে ছাত্রলীগের কর্মীরা।

তবে থানা পুলিশের দাবি, মিছিলের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ