গণঅধিকার পরিষদের আহ্বায়ক এখন রাশেদ খান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅধিকার পরিষদের আহ্বায়ক এখন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

 


নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন রাশেদ খান। শনিবার ড. রেজা কিবরিয়াকে অভিসংশন করে তার জায়গায় মো. রাশেদ খানকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে ড. রেজা কিবরিয়াকে অভিসংশন করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত হননি ড. রেজা কিবরিয়া। এই সভাতেই তাকে অভিসংশন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ৩৮ ধারা অনুযায়ী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৮৪ সদস্যের স্বাক্ষরসহ আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে সদস্যদের কাছে বক্তব্য উপস্থাপনের জন্য আজ সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক জরুরি সভা আহ্বান করেন।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খানকে সভার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নির্বাচন করা হয়, সদস্য সচিব মো: নুরুল হক (নুর) সভা সঞ্চালনা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় গঠনতন্ত্রের ধারা ৩৮, ১৮ (গ) -এর (১) (৩) ও (৮), ৩৪ (ঙ) এবং ৪১ -এর ক্ষমতাবলে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়কের প্রতি অনাস্থা প্রস্তাব সমর্থন করায় আহ্বায়ককে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরো জানানো হয়েছে, কাউন্সিলের পূর্ব পর্যন্ত ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কাউন্সিলের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব মো: নুরুল হক (নুর)-কে রুটিন মাফিক নিয়মিত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ