গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে আছে বিএনপি : আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে আছে বিএনপি : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

রোববার (০৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি শহীদ পরিবারদের আর্থিক সহায়তাও প্রদান করেন।

সবশেষ সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিকদল পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের শ্রমিকদলের সহসভাপতি বিল্লাল গাজীর বাসায় গিয়ে তার পরিবার এর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা আমিনুল হক। এসময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া বিল্লালের মার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি নেতা আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।

আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার কর্তৃক গুম খুন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত হওয়া প্রত্যেকটি শহীদ পরিবারে পাশে রয়েছে বিএনপি। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ