গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে দেশ রক্ষা করা কঠিন হবে: দুদু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে দেশ রক্ষা করা কঠিন হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে দেশ রক্ষা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘নির্বাচনের ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। দেশে রাজনীতি বলে এখন কিছু নেই তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তা না হলে দেশ রক্ষা করা কঠিন হবে।

শনিবার (১৮ মে) সকালে যশোর জেলা বিএনপি’র উদ্যোগে হাজী মোঃ অসীম রোডে উপ-নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে
লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘এই ডামি উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য না। এখানে সাঁজানো গোছানো পরিবেশে সরকার নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসন যাকে বিজয়ী করা হবে মনে হচ্ছে তারাই বিজয়ী হচ্ছে।

এসময় তিনি নেতাকর্মীদের উপজেলা নির্বাচন বয়কটের আহ্বান জানান।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাবেক মেয়র মারফুল ইসলাম, বিএনপি নেতা আনজুরুল হক খোকন, মনিরুল আহমেদ সিদ্দিকসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ