গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: শামা ওবায়েদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ করে আসছে। এই গণতন্ত্র ও ভোটাধিকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে কর্মীদের রেখে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ফরিদপুর-২ আসনে বিনাভোটের এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। এতে সমস্যা নেই। বিশেষ করে আমাদের সালথা-নগরকান্দায় আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান দলমত নির্বিশেষে কাউকে ফেলে দিয়ে যায় নাই। আমি তার সন্তান হিসেবে আমার দায়িত্ব যে যেই ধর্ম ও দলেরই হোক সবাইকে দেখভালের।

সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়বুর রহমান তৈয়ব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ