গণতন্ত্র ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শান্তি, শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য।
বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, শান্তি, শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনকে।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ