গণতন্ত্র মন্ত্রের প্রতিবাদী গণ অবস্থান শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র মন্ত্রের প্রতিবাদী গণ অবস্থান শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ

 

রাজনৈতিক বন্দি মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণতন্ত্র মন্ত্রের প্রতিবাদী গণ অবস্থান শুরু হয়েছে। প্রতিবাদী গণ অবস্থান সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে দেখা যায়। সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থা করছেন। তবে সকাল ১১টা বাজলেও গণতন্ত্র মঞ্চের কোনো নেতাকর্মীকে প্রেস ক্লাবের সামনে দেখা যায়নি।

পরে দুপুর ১২টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম প্রতিবাদী গণ অবস্থানের উদ্বোধন করেন। এদিকে প্রেস ক্লাবের সামনের ফুটপাতে সবুজ কার্পেট বিছিয়ে পেছনে সাদা পর্দা টেনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কথা বলার জন্য রাখা হয়েছে একটি ডায়েস।

পরে অবশ্য সাড়ে ১১টার দিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে দেখা যায়। তিনি জানান, আরও ২০/২৫ মিনিট পরে প্রতিবাদী গণঅবস্থান শুরু হবে। নেতাকর্মীরা সবাই পথে আছে।

১১টা ৪০ মিনিটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) একটি মিছিল নিয়ে প্রথম মঞ্চের সামনে আসেন। এ সময় তারা ডাইরেক্ট একশন বলে স্লোগান দিতে থাকেন। পরে রাস্তায় তারা কার্পেট বিছিয়ে বসে পড়েন। ১১টা ৪৮ মিনিটে গণসংহতি আন্দোলন একটি মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসে।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রেস ক্লাবে জোনে দায়িত্ব পালন করা শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শেখ বাশার বলেন, ‘আমরা সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছি। অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।’

গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের সাতটি রাজনৈতিক দল নিয়ে গঠিত একটি রাজনৈতিক জোট। মঞ্চের দলগুলো হলো জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ