গণতন্ত্র রক্ষায় সব দলকে নির্বাচনে অংশ নিতে আহ্বান ফখরুলের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র রক্ষায় সব দলকে নির্বাচনে অংশ নিতে আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক দলকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এসময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা ইতোমধ্যেই দেওয়া হয়েছে। আশা করছি এর মধ্যে প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সম্পন্ন হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক ধারায় দেশের অগ্রগতি সম্ভব।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং অনেককে গুম করা হয়েছে।

ফখরুল অভিযোগ করে বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর দমন-পীড়ন শুরু হয়। তবে সেই বাকশাল বিলুপ্তির পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন, এবং সংস্কারের ধারাটিও শুরু হয় তার হাত ধরেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ