গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ: সালাহউদ্দিন আহমদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবে না। এটি হবে বিশ্ব স্বীকৃত ও প্রশংসনীয় একটি নির্বাচন। এছাড়া এটি বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদের নির্বাচন হিসেবে ইতিহাসে লেখা থাকবে। তিনি বলেন, “বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচনে জনগণই তাদের ভোটের পাহারা দেবে।”

শনিবার (৬ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের অস্থিত্বে বিশ্বাস করতেন না। তাই যারা এখনও আওয়ামী লীগ করছেন, তাদের কাছে জানতে ইচ্ছে করে, নেত্রীসহ দলবলে ভারতে পালিয়ে যাওয়ার পরও কেন তারা সেই দল করবেন। দেশের মানুষের প্রত্যাশা ও শহীদদের আশা অনুযায়ী বাংলাদেশ পুনর্নির্মাণ হবে। এদেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা অন্য কোন মার্কায় ভোট দিলে তারা স্বর্গে যাবে, এ ধরনের কথা কখনো বিশ্বাস করবেন না। আমি আপনাদের সকলের সমমর্যাদায় বিশ্বাস রাখি। আমাদের নির্বাচনী ইশতেহার হবে অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এদেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের ভালোবাসায় আছি, ছিলাম এবং থাকতে চাই। আমাদের আর কখনো ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে না। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু। নতুন করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তাই ঘরে ঘরে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন।”

সকাল ১১টায় নিজ নির্বাচনী এলাকায় ৫ম দিনের মত গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

এদিকে প্রতিটি ইউনিয়নে তাকে একনজর দেখার জন্য উচ্ছ্বসিত জনতার উপস্থিতি লক্ষণীয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভায় যোগ দিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও তাঁর সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক, সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকে।

বিকালে তিনি ধারাবাহিকভাবে ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ