গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টুর ইন্তেকালে শোক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টুর ইন্তেকালে শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
গণফোরাম সভাপতি, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মোস্তফা মহসীন মন্টুর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

রবিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রাম, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় মোস্তফা মহসীন মন্টুর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তারা বলেন, গত ফ্যাসীবাদী শাসন বিরোধী গণআন্দোলনে তার ভুমিকা ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ