গনভবনের খোলা দরজা থেকে বেরিয়ে যান : এনডিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গনভবনের খোলা দরজা থেকে বেরিয়ে যান : এনডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা ৪ আগস্ট ২০২৪ এক বিবৃতিতে সরকারের কঠিন সমালোচনা করে বলেন, দরজা খোলা রেখে, বাইরে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে এই হত্যার দায় সরকার কোনোভাবে এড়িয়ে যেতে পারে না।
নেতৃবৃন্দ বলেন, আপনি তো একটানা ১৫ বছর গনভবনে ছিলেন, খোলা দরজা থেকে বের হয়ে এসে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। শত শত লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকার অভিপ্রায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পরাজিত হবেন। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে সম্মান নিয়ে পদত্যাগ করুন।
নেতৃবৃন্দ বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলার অন্যান্য সদস্যরা অবৈধ সরকারের আদেশ মেনে ছাত্র জনতার মুখোমুখি দাঁড়াবে না। কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না।
অসহযোগ আন্দোলনের প্রথম দিনে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের পরিবারের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন। সাধারণ ছুটি আর অনির্দিষ্টকালের জন্যে কারফিউ ডেকে সমস্যা বাড়াতে পারবেন, কমাতে পারবেন না।ইতিবাচক সিদ্ধান্ত নিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ