গয়েশ্বরের হাইকোর্টে জামিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গয়েশ্বরের হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২২, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২২, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ রাজধানীর পল্টন ও রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৬ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এদিকে নাশকতার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় দলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন আদালত। আগামী ২৫ মার্চ পর্যন্ত তাদের আগাম জামিন দেওয়া হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় নাশকতার এসব মামলা দায়ের করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ