গরিঝিয়া শাখা ইতালি বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গরিঝিয়া শাখা ইতালি বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১২:১১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
প্রথম নারী মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বুধবার, জুন ১৫,২০২২, মনফালকনে গরিঝিয়া শাখা ইতালি বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মনফালকনে শহরের বাংলা ফ্লেবার রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জনাব রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামীম হোসাইন এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব ফরিদুল ইসলাম আনিস, সাবেক প্রধান আহবায়ক ও বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার, সিনিয়র সহ সভাপতি মো: জিয়াউর রহমান খান সোহেল এবং সহ সভাপতি মিয়া মাসুম। উক্ত দুয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তৌহিদুর রহমান ভুইয়া,কবির উদ্দিন সরকার, ইব্রাহিম মিয়া,আনার মিয়া,এমডি রবিউল্লাহ, সুহাগ মোল্লা। আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি এমডি মিজানুর রহমান খান, জাকারিয়া মঞ্জুর, ফরিদ আহমেদ,সিরাজুল হক ভুইয়া টেনিস,আতাউর রহমান, সংগঠনের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ি জনাব মাজহারুল ইসলাম মাসুম। ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ,সহ সাধারন সম্পাদক সুমন আহমেদ, দিলু শেখ, হেলাল উদ্দিন,সাংঠনিক সম্পাদক তারেক রহমান,শরীফ হোসাইন,সহ সাংঠনিক সম্পাদক রাহাত খান, কোষাধক্ষ্য শামিম আহমেদ, সহ কোষাধক্ষ্য জিল্লু মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল প্রধান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হোসাইন ওমর ফারুক , মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মোল্লা আরিফ , ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নূরে আলম মোল্লা,সহ ধর্ম বিষয়ক সম্পাদক জুম্মান মিয়া আনসারি,ভারপ্রাপ্ত দপ্তর বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ মিয়া, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জান্নাত হোসাইন,সহ আইন বিষয়ক সম্পাদক নাদিম ইসলাম,সম্মানিত সদস্য খোকন মিয়া, সম্মানিত সদস্য ও যুবদল নেতা শাহপরাণ খন্দকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ