গরু আমদানি, কোরবানির হাট ও খাজনা প্রসঙ্গে যা জানালেন প্রাণিসম্পদমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গরু আমদানি, কোরবানির হাট ও খাজনা প্রসঙ্গে যা জানালেন প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৩, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৩, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু আমদানি বন্ধে সীমান্ত এলাকায় কোনো হাট বসবে না, এছাড়া অনলাইনে বেচাবিক্রির ক্ষেত্রে খাজনা দিতে হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রবিবার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘অন্য দেশ থেকে প্রচুর গরু আমদানি করার কারণে খামারিরা লোকসানে পড়ে যান। এবার আর সে সুযোগ নেই। বর্ডার সাইডের বাজারগুলো ডাক দেওয়া হবে না, বন্ধ থাকবে।’

এ বছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবারের ঈদুল আজহায় মোট পশুর চাহিদা এক কোটির কিছু বেশি। খামারিদের কাছে গরু, ভেড়া ও ছাগল এক কোটির বেশি উৎপাদন আছে। ফলে সংকট হবার কোনো সম্ভাবনা নাই।’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘সারা দেশে ৩ হাজার ৬০০ এর বেশি হাট বসবে। প্রতিটি হাটে ভেটেরিনারি ডাক্তার থাকবে। বড় বাজারে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে একাধিক ভেটেরিনারি টিম থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আগের চেয়ে বাড়ানো হবে। অর্থ লেনদেনে যেন স্বাচ্ছন্দে করতে পারে তা নিশ্চিত করা হবে। অনলাইনে বেচাবিক্রির ক্ষেত্রে খাজনা দিতে হবে না।’

কোরবানির পশু পরিবহন বিষয়ে মন্ত্রী বলেন, ‘ট্রাকে পশুর বহনের ক্ষেত্রে কেউ যেন হয়রানি না হয়, সে বিষয় সর্তক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থান নিয়েছে। যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজমুক্ত না হবে, ততক্ষণ মানুষ স্বস্তি পাবে না। এ সরকারের প্রথম প্রায়োরিটি মানুষকে স্বস্তি দেওয়া।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ