গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৭:২২ অপরাহ্ণ

 

গাইবান্ধায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিববার (৪ ডিসেম্বর) জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। যুবদল নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে একটি বিক্ষাভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী। সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় বক্তব্য দেন সদর যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব খন্দকার আল আমিন, ফুলছড়ি সদস্য সচিব ফারুক মিয়া, সাঘাটা আহ্বায়ক শাহিন মিয়া, আবু সায়েম, রাজু মিয়া, মামুন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে বানচাল করতে যড়ষন্ত্রমুলূকভাবে যুবদলের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করছেন। গ্রেফতার, হামলা, মামলার ভয় দেখিয়ে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।

বক্তারা আরও বলেন, বিভাগীয় সকল সমাবেশের মত ঢাকার সমাবেশ সফল হবে। তারা অনতিবিলম্বে টুকুসহ সকল বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ