গাজার ১০ শিশুকে জরুরি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে যুক্তরাজ্যে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজার ১০ শিশুকে জরুরি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে যুক্তরাজ্যে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ছবি সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার গুরুতর অসুস্থ ও আহত ১০ শিশুকে যুক্তরাজ্যে জরুরি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের সঙ্গে নিকট আত্মীয়রাও গেছেন। আগামী কয়েক সপ্তাহে আরও কিছু অসুস্থ শিশুকে আনার পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ (ডিএইচএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএইচএসসি জানিয়েছে, শিশুরা ব্রিটিশ স্বাস্থ্যসেবা ব্যবস্থার (এনএইচএস) অধীনে চিকিৎসা পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের গাজা থেকে যুক্তরাজ্যে স্থানান্তরে সহায়তা করেছে। শিশুদের সঙ্গে ৫০ জন অভিভাবক বা আত্মীয়ও গেছেন।

শিশুদের সরিয়ে আনার সমন্বয় করতে গত কয়েক সপ্তাহ ধরে একটি আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স কাজ করেছে। প্রথমে তাদের গাজা থেকে জর্ডানে নেওয়া হয়, যেখানে ব্রিটিশ দূতাবাস নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্যে পাঠিয়েছে। কিছু শিশু ‘প্রজেক্ট পিওর হোপ’ নামে বেসরকারি উদ্যোগের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসা পাচ্ছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, “প্রত্যেক শিশুর সুস্থ হওয়ার, খেলার ও স্বপ্ন দেখার অধিকার রয়েছে। যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব তাদের জীবন ভেঙে দিয়েছে। আজ তাদের সুস্থ হওয়ার যাত্রা শুরু হলো।”

পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “শিশুরা যুদ্ধের নিরপরাধ শিকার। গাজার হাসপাতালগুলো অচল হয়ে গেছে, বহু শিশু প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। আমরা গাজার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে চাপ দিচ্ছি এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রীর প্রবেশ বৃদ্ধি করতে কাজ করছি।”

এ অভিযানে সহযোগিতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জর্ডান সরকার, রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এবং ব্রিটিশ জরুরি চিকিৎসা দল ও এনএইচএসের চিকিৎসক-নার্সদের প্রশংসা করেছেন ব্রিটিশ কর্তৃপক্ষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ