গাজীপুর নেওয়া হচ্ছে মাহিকে, পলাতক স্বামী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুর নেওয়া হচ্ছে মাহিকে, পলাতক স্বামী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই মামলার আসামি মাহির স্বামী রকিব সরকার পলাতক আছেন।

এ তথ্য নিশ্চিত করে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, সকালে মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশের ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

অন্যদিকে জিএমপির ডিসি মিডিয়া ইব্রাহিম খান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মাহিকে ঢাকা থেকে গাজীপুরে আনা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ