গাজীপুর বিএনপির ৩৬ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুর বিএনপির ৩৬ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ ১:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ ১:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নাশকতা মামলায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৩৬ জন বিএনপি নেতাকর্মীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আট সপ্তাহ পর তাদের গাজীপুর দায়রা ও জেলা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দস (কাজল)। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আকতার রসুল মুরাদ, অ্যাডভোকেট মো. মোসাদ্দেক বিল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহিল ফাহিম ও অ্যডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ।

সম্প্রতি পুলিশের কর্তব্যকাজে বাধা ও নাশকতার অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুর থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ