গাজীপুর মহানগর ও নরসিংদী জেলা কমিটি : বিদ্রোহীদের হামলায় তদন্ত কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুর মহানগর ও নরসিংদী জেলা কমিটি : বিদ্রোহীদের হামলায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ

 

গাজীপুর মহানগর ও নরসিংদী জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্রোহী অংশের হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল।

গত বৃহস্পতিবার ঢাকা বিভাগের অন্তর্গত সাত জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংগঠন। তবে কমিটিতে পদবঞ্চিত সংগঠনের নেতাকর্মীরা গতকাল শুক্রবার গাজীপুর মহানগর কমিটির নেতাদের ওপর হামলা করে এবং নরসিংদী জেলার নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিদ্রোহী নেতাকর্মীরা জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে অগ্নিসংযোগ করেন। হামলার এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর প্রেক্ষিতে আজ শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এক সদস্যের কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন করেন। আগামী দুইদিনের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

ছাত্রদলের ঘোষিত নরসিংদী জেলায় ৫ সদস্যের কমিটিতে সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত এবং সজীব ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়। গাজীপুর মহানগরে ৭ সদস্যের কমিটিতে সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। মাসুম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ