গাজীপুর মহানগরের ৮ থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুর মহানগরের ৮ থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ

 

গাজীপুর মহানগরীর ৮ থানা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এম. মঞ্জুরুল করিম রনি ও সদস্য সচিব মো. শওকত হোসেনের স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেয়া হয়।

প্রভাষক বসির উদ্দিনকে আহ্বায়ক ও আসাদুজ্জামান নূরকে সদস্য সচিব করে টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৪৯ সদস্যের কমিটি, সরকার জাভেদ আহমেদ সুমনকে আহ্বায়ক ও সফিউদ্দিন সফিকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট টঙ্গী পূর্ব থানা বিএনপি, খন্দকার আলী হোসেনকে আহ্বায়ক ও আব্দুর রহিম মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কাশিমপুর থানা বিএনপি, মনিরুল ইসলাম বাবুলকে আহ্বায়ক ও মো. কামাল উদ্দিনকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের গাছা থানা বিএনপি, ইদ্রিস আলী সরকারকে আহ্বায়ক ও মো. বাবুল হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কোনাবাড়ী থানা বিএনপি, হাসান আজমল ভূইয়াকে আহ্বায়ক ও সাইফুল ইসলাম টুটুলকে সদস্য সচিব করে ৪১ সদস্যের সদর মেট্রো থানা বিএনপি, মনিরুল ইসলাম মনিরকে আহ্বায়ক ও মোছলেম উদ্দিন চৌধুরী মুসাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বাসন থানা বিএনপি এবং মো. দোলোয়ার হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকিকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের পূবাইল থানা বিএনপির কমিটি গঠন করা হয়। এদিকে এ কমিটি ঘোষণার পর পূবাইলে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকির সমর্থকরা এলাকায় তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করে এবং এলাকায় মিষ্টি বিতরণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ