গাজীপুর-৬ আসনের আওতাধীন শিল্পনগরী টঙ্গীতে নির্বাচনী উত্তাপ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুর-৬ আসনের আওতাধীন শিল্পনগরী টঙ্গীতে নির্বাচনী উত্তাপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গাজীপুর-৬ আসনের আওতাধীন শিল্পনগরী টঙ্গীতে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতারা ফুরফুরা মেজাজে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। ইসলামী ঘরানা দলগুলো মানুষের মন জোগাতে মাঠে নেমেছে। এর মধ্যে পুরো এলাকায় সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের নজর কাড়ার চেষ্টা করছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কার্যক্রম চোখে পড়ছে না। শিল্প অধ্যুষিত এলাকায় জনসংখ্যা ও ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গাজীপুর-২ আসনকে ভাগ করে গাজীপুর-৬ আসন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একটি আসন বৃদ্ধি পাওয়ায় বিএনপি’র দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতাও দেখা যাচ্ছে। এ আসনে বিএপি’র প্রার্থীর ছড়াছড়ি। এদের মধ্যে নতুনদের সংখ্যা বেশি, যারা এর আগে কোনো নির্বাচনে অংশ নেননি। দলীয় কোন্দলে জর্জরিত দলটির তাদের প্রচার-প্রচারণায় কিছুটা বিঘ্ন ঘটছে। অপরদিকে, জামায়াতে ইসলামী ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এরপরই জুলাই বিপ্লবের শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেনের দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন দলটির মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান। ড. হাফিজ মানবজমিনকে বলেন, আমি গাজীপুরের সন্তান। এ পর্যন্ত যত রাজনৈতিক দল ক্ষমতায় আসছে তারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। আমরা শিল্প অধ্যুষিত টঙ্গী ও গাজীপুর এলাকার শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। আমরা নির্বাচিত হলে মানুষের এই মৌলিক অধিকারের কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করবো। এ এলাকায় তাদের তেমন কোনো পোস্টার ফেস্টুন দেখা না গেলও তাদের সমর্থকরা নীরবে প্রচার চালিয়ে যাচ্ছেন। গাজীপুর-৬ আসনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি’র ডজন খানেক প্রার্থী। দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন নিবিড়ভাবে। এলাকায় জনসভা, কর্মিসভা রাজনৈতিকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারা। টঙ্গীতে নেতাকর্মীদের তৎপরতা সবচেয়ে বেশি দেখা যায়। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আপাতত বাড়তি সুবিধা পাচ্ছে জামায়াত।
আলহাজ সালাউদ্দিন সরকার শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও সাবেক গাজীপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক ও টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি। দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্ধশতাধিক মামলার আসামি হয়েছেন, একাধিকবার কারাবরণ করেছেন। ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসেবে তার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। প্রভাষক বশির উদ্দিন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক। আওয়ামী স্বৈরাচারবিরোধী আন্দোলনে একাধিকবার কারাবরণও করেছেন। স্থানীয় জরিপে তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন বলে তিনি দাবি করেন। সরকার জাবেদ আহমেদ সুমন সাবেক গাজীপুর মহানগর বিএনপি’র সহ-সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি। সম্ভ্রান্ত সরকার পরিবারের সন্তান। রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে ত্যাগী নেতার পরিচিতি পেয়েছেন। দলের হাইকমান্ডের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। আরিফ হোসেন হাওলাদার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস। সম্প্রতি বিএনপি’র ৩১ দফা অঙ্গীকার তুলে ধরে ব্যাপক লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছেন। টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনও নতুন আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরেক মনোনয়নপ্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু সম্প্রতি দল থেকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হয়েছিলেন। ইতিমধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে তিনি ও তার সমর্থকরা জানিয়েছেন। পাপ্পু সরকার বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে, দল মনোনয়ন দিলে ধানের শীষের প্রতীক নিয়ে গাজীপুর-৬ আসনে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন। গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দীন দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে একাধিকবার নির্যাতন, গুম-খুনের হুমকির মুখে থেকেও রাজপথে ছিলেন বলে তিনি দাবি করেন। দলের প্রতি ত্যাগ, শ্রম ও অর্থনৈতিক অবদান রেখে তিনি এখন ধানের শীষের মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, টঙ্গী পূর্ব থানার বিএনপি’র সভাপতি ও টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদের দু’বারের ভিপি সরাফত হোসেন বিএনপি’র ডজন খানেক প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম। মাঠে ময়দানে এমপি মনোনয়নপ্রত্যাশী হিসেবে তার কোনো ব্যানার ফেস্টুন চোখে না পড়লেও দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ চায় সংসদ নির্বাচনে তার মতো একজন ক্লিন ইমেজ, স্বচ্ছ, নির্লোভ মানুষ গাজীপুর-৬ আসনে আসুক। দলীয় বেশ কয়েকজন নেতাকর্মীরা মানবজমিনকে জানায়, গাজীপুর-৬ আসনে বিএনপি’র মধ্যে ব্যাপক কোন্দল রয়েছে। একমাত্র সরাফত হোসেনকে গাজীপুর-৬ আসনে বিএনপি’র থেকে মনোনয়ন দিলে কোন্দল নিরসন সম্ভব। এ ছাড়া মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সালাউদ্দিন সরকার। তিনি বলেন, ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে সবাইকে নিয়ে কাজ করছেন। তরুণদের চাওয়া মতো গাজীপুর-৬ আসনকে সাজানোর অঙ্গীকারও করছেন। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য (জাতীয় পার্টি) হাসান উদ্দিন সরকার। তিনি পূর্বের অবদান ও নিজের পরিচয়কে কাজে লাগিয়ে প্রচার চালাচ্ছেন। তিনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও জানিয়েছেন ইতিমধ্যে দল তাকে মনোনীত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ